

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মোট সম্পদের পরিমাণ ৩৯১ কোটি ৭৯ লাখ টাকা। এতে স্থায়ী সম্পদ ১ কোটি ৬১ লাখ, বিনিয়োগ বা এফডিআর ২৩৪ কোটি ৭৫ লাখ ও চলতি সম্পদ ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা।
আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে এই ট্রাস্ট আয় করেছে ৫২ কোটি ১৯ লাখ টাকা ও ব্যয় করেছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। নীট লাভ হয়েছে ২৪ কোটি ৩৫ লাখ টাকা।



