.webp&w=3840&q=75)

রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংঘটিত এই ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনূস সংবাদমাধ্যম দুটির কার্যালয় ও সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর চালানো সহিংসতায় ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি এই সংকটময় সময়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের হামলা শুধু দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর নয়, বরং এটি দেশের স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মতপ্রকাশের স্বাধীনতার পথে এমন সহিংসতা বড় ধরনের অন্তরায় সৃষ্টি করে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংবাদপত্রের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই সুস্থ গণতন্ত্রের জন্য কাম্য নয়। এই দুঃসময়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আলাপকালে অধ্যাপক ইউনূস পত্রিকা দুটির কার্যালয় এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি খুব শিগগিরই দুই সম্পাদকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধ একদল ব্যক্তি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে।
বর্তমানে প্রথম আলো কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।