জাতীয়
হাদির জানাজায় কড়া নিরাপত্তা: এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুল পুলিশ মোতায়েন
.webp)
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময়সূচি আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তা আজ বেলা ২টায় নির্ধারণ করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, জানাজা উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা এক হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।
জানাজায় অংশগ্রহণকারীদের জন্য ডিএমপির পক্ষ থেকে কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ওসমান হাদির জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে—এমন আশঙ্কায় ট্রাফিক বিভাগ থেকেও বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জানাজার সময় সংশ্লিষ্ট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।









