

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে পুলিশি হেফাজতে নেওয়ার পরবর্তী পদক্ষেপ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম।
তিনি বলেন,‘ টিপ পড়ার ঘটনায় পুলিশের কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন,‘ পুলিশ বিষয়টি তদন্তে অত্যন্ত আন্তরিক। এতে গাফিলতির কোনো সুযোগ নেই। তবে যিনি ঘটনা সম্পর্কে অভিযোগ করেছেন তাকে প্রমাণ করতে হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।



