জাতীয়


বিবিয়ানায় তিনটি কূপে গ্যাস উত্তোলন শুরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২২, ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার

বিবিয়ানায় তিনটি কূপে গ্যাস উত্তোলন শুরু

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবস্থিত দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র বিবিয়ানায় মেরামত কাজের জন্য বন্ধ রাখা ছয়টি কূপের মধ্যে তিনটিতে গ্যাস উত্তোলন কাজ শুরু হয়েছে। বাকি তিনটিতেও দ্রুত গ্যাস উত্তোলন শুরু হবে বলে জানিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান শেভরন। 

 

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শেভরন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান।

 

তিনি জানান, পাইপলাইনে ময়লা জমার কারণে ছয়টি কূপে মেরামতের কাজ চলছিল। ইতোমধ্যে তিনটি কূপের পাইপলাইনে মেরামতের কাজ শেষ হওয়ায় সেগুলো সচল করা হয়েছে। বাকি তিনটিতেও দ্রুত গ্যাস উত্তোলন শুরু হবে।

 

এশিয়ার সর্ববৃহৎ এই গ্যাসক্ষেত্রটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন। প্রতিদিন এই গ্যাসক্ষেত্র থেকে এক হাজার ২৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের ক্ষমতা রয়েছে। এমনকি দেশের উৎপাদিত গ্যাসের ৪০ শতাংশই আসে এই ক্ষেত্র থেকে।

 

গত ৩ এপ্রিল এই গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ দিয়ে গ্যাসের সঙ্গে বালু উঠতে শুরু করে। তাই কূপগুলো বন্ধ করে মেরামতের কাজ শুরু করা হয়। এতে গ্যাস সংকট শুরু হয় প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট।

 

এদিকে, গ্যাস উত্তোলন কমে যাওয়ায় রোববার সকাল থেকে রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। ফলে রমজানের প্রথম দিনেই বন্ধ হয়ে যায় বাসা-বাড়িতে রান্নার কাজ। বাসায় রান্না না হওয়ায় হোটেল-রেঁস্তোরাগুলোতে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড়। সোমবারও এই অবস্থা দেখা যায় রাজধানীজুড়ে। এছাড়া গ্যাস সংকটের কারণে যানবাহনও রাস্তায় বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

মঙ্গলবারের মধ্যে এই গ্যাস সংকট সমাধান হবে বলে আশা করছে শেভরন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।