জাতীয়
রোজায় জামালপুর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট
জামালপুর জেলায় রমজানের শুরু থেকে চলছে বিদ্যুতের সমস্যা। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির।
জেলার মেলান্দহ থানায় রমজানের শুরু থেকেই ইফতার,তারাবি,ও সেহেরীতেও বিদ্যুৎ না থাকায় তীব্র সংকট তৈরী হয়েছে।এছাড়াও বিদ্যুতের অভাবে চলমান বোরো মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলার সাধারণ কৃষকরা।
এ প্রসঙ্গে মেলান্দহের বাসিন্দা হেলাল মন্ডল জানান, প্রতিবছর রমজানেই আমরা এই সমস্যার সম্মূখীন হই। সারাদিন রোজা রেখে যখন একটু স্বস্তি মেলানোর চেষ্টা করি তখনিই বিদ্যুৎ সমস্যায় পরি।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ সমস্যার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
এ বিষয়ে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী আলমগীর হোসেন দূরবীন নিউজকে বলেন, ‘ আমাদের সমস্ত জেলায় বিদ্যুতের চাহিদা পূরণের জন্য দৈনিক ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে আমরা মাত্র ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। যার ফলে আমাদের বাধ্য হয়েই লোডশেডিং করতে হয়।
বিদ্যুতের এ সমস্যার সমাধান কি হতে পারে?
এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন প্লান্ট চালু না থাকায় বিদ্যুতের এই সমস্যাটি হচ্ছে। যত দ্রুত বিদ্যুৎ প্লান্টগুলা আমাদের বিদ্যুৎ সরবরাহ করবে, তত দ্রুতই তা জনগণের কাছে পৌঁছে দেয়া যাবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


