জাতীয়
টিপ কাণ্ড: পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভুক্তভোগী শিক্ষিকার
কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে তারা । পাশাপাশি তাকে চাকরি থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগি শিক্ষিকা ড. লতা সমাদ্দার। এ জন্য তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, “গত শনিবার (২ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৮টায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার তার কর্মস্থলে যাবার পথে একজন ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য কর্তৃক অনাকাঙ্ক্ষিত আচরণের সম্মুখীন হন- মর্মে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে তিনি ঘটনাস্থলের পাশে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এর শরণাপন্ন হলে তার পূর্বেই উক্ত পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে- বলে উল্লেখ করা হয়। ট্রাফিক সার্জেন্টের পরামর্শক্রমে ড. লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় এসে বিষয়টি উল্লেখপূর্বক একটি সাধারণ ডায়েরি করেন।”
ফেসবুক পোস্টে জানানো হয়, “শেরেবাংলা নগর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টির তদন্ত শুরু করে। বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণ করে দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্ত পুলিশ কনস্টবল এবং তার মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়। অভিযুক্ত পুলিশ সদস্যের পদবী ও নাম কনস্টবল মোঃ নাজমুল তারেক (৩২)। নাজমুল ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে, তার নিজ জেলা যশোর। সর্বশেষ সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিল। তদন্তের স্বার্থে তার মোটরসাইকেলটির মালিকানা যাচাই করে মালিকানা সঠিক পাওয়া যায়।”
পোস্টে আরো জানানো হয়, “অভিযোগকারীর দায়ের করা সাধারণ ডায়েরিটির তদন্ত কার্যক্রম চলমান (শেরেবাংলা নগর থানার সাধারণ ডায়েরি নং ৮৯, তারিখঃ ০২/০৪/২০২২ খ্রিঃ)। সাধারণ ডায়েরিটি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে কাজ করছে শেরেবাংলা নগর থানা পুলিশ। অভিযোগকারী ড. লতা সমাদ্দার ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করার বিষয়টি জেনে স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশকে ধন্যবাদ এবং পুলিশি কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
এদিকে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্তের বিষয়ে সোমবার (৪ এপ্রিল) বিকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “তদন্তের স্বার্থে ওই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। যাতে পুলিশের তদন্ত নিয়ে কোনো অভিযোগ না ওঠে এবং শতভাগ বিশ্বাসযোগ্যতা থাকে। বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।”
তবে ভুক্তভোগিকে অভিযোগের প্রমাণ দিতে হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে ঘটনাটি দেখছি এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করেছি। এটা ইতোমধ্যে প্রমাণিত যে পুলিশ তদন্তে অত্যন্ত আন্তরিক এবং এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। তবে যিনি অভিযোগ করেছেন, তাকে প্রমাণ দিতে হবে ঘটনাটি ঘটেছে এবং পুলিশ সদস্য এতে জড়িত।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


