
পানি উন্নয়ন বোর্ডের গদাই লস্করি বাদ দিয়ে মিলিটারি কায়দায় কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৫ এপ্রিল) একনেকের এক বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানান, নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন আপনারা ত্রুটিমুক্ত এবং ধীরে ধীরে কাজ করুন।
আপনারা কেমন কাজ করেন যে, এক কাজ শেষ করতে না করতেই আগের কাজ ভেঙে যায় ?
প্রধানমন্ত্রী আগের কাজকে ভূল মনে করে মিলিটারী কায়দায় ভালোভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
'তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যেটা করবেন সেটা যেন ভালো থাকে। যদি গদাই লস্করি চালু করেন, তাহলে এক মাইলের শেষ মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে। এটা করা উচিত নয়,' বলেন পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।



