
ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার সহোদর রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায় যাওয়ার পেছানো হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) ঢাকার পঞ্চম বিশেষ জজ ইকবাল হোসেনের আদালতে মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায়টি প্রকাশিত হচ্ছে না বলে জানিয়েছেন এ আদালতের পেশকার সাইফুল ইসলাম।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শওকত আলম জানান, বুধবার দুপুরের দিকে মামলার নতুন তারিখ ঘোষণা হবে এবং নতুন তারিখ ঘোষণা করবেন ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল।
এনু ও রুপন ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।
মামলার শুরু থেকে পলাতক আছেন শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল। এছাড়াও জামিনে আছেন তুহিন। এনু-রুপনসহ বাকি ৬ আসামি কারাগারে আছেন।



