‘বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসে সব চেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমূহের একটি’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে নওগাঁ -০২ আসনের সংসদ সদস্য পদ্মা সেতু কবে চালু করা হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন ,‘পদ্মা সেতু এ বছরের শেষ নাগাদ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।’

citytouch 728-X-90

শেখ হাসিনা আরও বলেন,‘মূল সেতুর ৯৬.৫ শতাংশ কাজ শেষ এখন আর বাকি কাজগুলো শেষ হলেই হবে উদ্বোধন করা হবে।’

তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, এ বছর জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।