
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্য সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই পোস্টাল ভোটের ফল জানা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, পোস্টাল ভোটের ৮৯ শতাংশ এবং কোথাও কোথাও ৭১ শতাংশ ভোট ধানের শীষ প্রতীকে পড়েছে। এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাস্তবে পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সঙ্গে গণনা করা হবে। এর আগে ফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফলাফল সম্পর্কে যেকোনো তথ্য বা প্রচারণাই মিথ্যা ও বিভ্রান্তিমূলক। এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।
ইসি জানিয়েছে, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় নিজ নিজ কর্মস্থলে থাকতে পারেন না এবং বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এসব ভোট মূল ভোট গণনার শেষ ধাপে যোগ করা হয়।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিন লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট কমিশনের কাছে পৌঁছেছে। পোস্টাল ব্যালট অ্যাপের তথ্য অনুযায়ী, মোট ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ফিরতি খাম জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ব্যালট হাতে পেয়েছেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।