Ad

জাতীয় পর্যায়ে হাওর অঞ্চলের সংস্কৃতি তুলে ধরতে জোর দিচ্ছে- সরকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ministry
Durbin News

দেশের হাওর অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরতে ও সমন্বয়ের মাধ্যমে মুক্ত মন-মানসিকতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এ সাংস্কৃতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে বিস্তৃতকরণ এবং সমাজের অপসংস্কৃতি ও অবক্ষয় দূর করে সুস্থ সমাজ গঠনসহ আঞ্চলিক সাংস্কৃতিক কর্মকাণ্ড যথাযথভাবে সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

এ লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় শিল্পকলা অ্যাকাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কিশোগঞ্জের মিঠামইন উপজেলায় গড়ে তোলা হচ্ছে এই সাংস্কৃতিক কেন্দ্র। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামে নির্মিতব্য শিল্পকলা অ্যাকাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সরকারের মোট ব্যয় হবে ৬৯ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া শতভাগ আর্থিক সহায়তায় ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা অ্যাকাডেমি ও ‘আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মিত হলে এ অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়নের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে। একইসঙ্গে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শিল্পীদের স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা বাড়বে।

জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে হাওর অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে মুক্ত মন-মানসিকতা সৃষ্টি করা, সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়নের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলা এবং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শিল্পীদের স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য ।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা অ্যাকাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প’ বাস্তবায়ন করবে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, প্রকল্পের আওতায় এই কেন্দ্র নির্মাণে ১ দশমিক ৪৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। ৭ হাজার ৫২৯ দশমিক ০৮ বর্গমিটার ভবন ও অবকাঠামো নির্মাণ করা হবে। ২৫টি আইটেম বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রয়োজনীয় ৩টি কম্পিউটার ও ফটোকপি মেশিন, আসবাবপত্র ও ৬৪টি প্রশিক্ষণ সামগ্রী কেনা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে আরোও জানা গেছে, প্রকল্পটি চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে বরাদ্দবিহীন অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল, যা মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের অনুমোদন পেয়েছে।

এ কারণেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি কর্তৃক সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা অ্যাকাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র মিঠামইন, কিশোরগঞ্জ’ শীর্ষক প্রকল্পটি জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা হাওরের সংস্কৃতি সম্পর্কে পুরো জাতিকে অবহিত করতে পারবো। এর মধ্য দিয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাও নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে দক্ষতা অর্জন করবে। এতে দেশের সাংস্কৃতিক অঙ্গন লাভবান হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad