
মাদকদ্রব্য, আইস, ও হেরোইনসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯৪৯৩ পিস ইয়াবা, ১৩৪ কেজি ১০০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল, ৪৫৩ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশিয় মদ ও ০.৭৫ গ্রাম আইস জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা করা হয়েছে।



