.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পাশাপাশি সংসদের স্পিকার পদ নিয়েও দলটির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে।
দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে নতুন সরকারের স্পিকার হিসেবে দেখতে আগ্রহী দলের একটি বড় অংশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংসদ পরিচালনা, সাংবিধানিক দায়িত্ব পালন এবং বিরোধী দলের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রে স্পিকার পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. মঈন খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক ভূমিকা তাকে এ পদের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
ড. আব্দুল মঈন খান বিএনপির প্রবীণ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ছেলে। বাবার হাত ধরেই তার রাজনীতিতে প্রবেশ। তিনি ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী (১৯৯৩–১৯৯৬) এবং বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী (২০০২–২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্পিকার পদ শুধু সংসদের কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংসদে শৃঙ্খলা বজায় রাখা, বিরোধী দলের বক্তব্যের সুযোগ নিশ্চিত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষা করাও এ পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে এ দায়িত্বে আনা জরুরি।
বিএনপির এক উচ্চপর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সরকার গঠনের পাশাপাশি সংসদের কার্যক্রমের স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে চাই। স্পিকারের পদে এমন একজনকে বিবেচনা করা হচ্ছে, যিনি সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষ এবং দলীয় ও বিরোধী সদস্যদের সঙ্গে সমন্বয় রাখতে সক্ষম।”
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে মন্ত্রিসভা ও সংসদীয় পদগুলো চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।