জাতীয়
বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতেন বোতল চৌধুরী
আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী পুলিশের খাতায় ছিলেন পলাতক। অথচ নথি বলছে, সোহেল চৌধুরী গত ২৪ বছর যাবত ভিআইপি মর্যাদায় আসা যাওয়া করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
চাকরি করেছেন একাধিক এয়ারলাইন্সেও। ভিআইপি কোটায় দাপিয়ে বেড়িয়েছেন বিমানবন্দরে।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিদের ম্যানেজ করেই হাতিয়েছিলেন এ নিরাপত্তা পাস। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদেরও বিমানবন্দরে ভিআইপি সুযোগ-সুবিধা করে দিতেন বোতল চৌধুরী। বিনিময়ে কখনো এমপির ভাই আবার কখনো মন্ত্রীর ভাতিজা পরিচয়ে দাপট দেখাতেন বিমানবন্দরে। তার ভয়ে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকতেন আতঙ্কে।
বিমানবন্দরের কর্মকর্তাদের অভিযোগ, সাবেক এক মন্ত্রীর আশীর্বাদে বেপরোয়া হয়ে উঠেন আশীষ রায় চৌধুরী। তার হাত ধরেই কয়েক বছর আগে তাকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার স্বপ্নও দেখেন বোতল চৌধুরী। তবে সরকারের একটি মহল ও বিমানবন্দরের কর্মকর্তারা বিষয়টি ইতিবাচক হিসেবে না নেওয়ায় বিষয়টি আর এগোয়নি।
সবুজ, নীল, লাল ও কালো- এই চার রঙের নিরাপত্তা পাস ছিল তার বোতল চৌধুরীর। বিমানবন্দরের অল্প কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারই কেবল এই পাস রয়েছে, যা ব্যবহার করে বিমানবন্দরের যে কোনো জায়গায় অনায়াসে যাওয়া যায়।
আর এই পাসটি পাওয়ার আগে ওই ব্যক্তির বিষয়ে সশরীরে তদন্ত করেন পুলিশ কর্মকর্তারা। এমনকি বাবা ও মায়ের আত্মীয়দের ব্যাপারেও তদন্ত করা হয়। তবে অদৃশ্য শক্তির জোরে সব পরীক্ষায় উতরে ভিআইপি এ পাসটি নিজের কব্জায় নেন খুনের মামলার আসামি আশীষ রায়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







