র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা চলবে: পররাষ্ট্র মন্ত্রণালয়
হেড অফ ডিজিটাল মিডিয়া


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে শুরু হয়ে বিকেলে এ বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই পক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকের বাংলাদেশের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।



