

আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬ (২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ)। দিনের শুরুতেই জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রার এই রেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর নির্ভর করে দেশে পাঠানো রেমিট্যান্সের প্রকৃত মূল্য।
প্রবাস থেকে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সময় সাধারণত ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নির্ধারিত রেটে বাংলাদেশি টাকা পাওয়া যায়। তবে বাংলাদেশে বসে বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে এর মূল্য ভিন্ন হতে পারে। এছাড়া স্থান, সময় ও লেনদেনের পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকৃত রেট কিছুটা পরিবর্তিত হতে পারে।
মালয়েশিয়ান রিংগিত:১ রিংগিত = ৩০ টাকা ৯৬ পয়সা (ব্যাংক), বিকাশ ৩০.৭০, ক্যাশ ৩০.৭০
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারসহ বিভিন্ন মুদ্রার ওঠানামার কারণে যেকোনো সময় এই বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই প্রবাস থেকে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
২.৫ শতাংশ নগদ প্রণোদনাদেওয়া হচ্ছে। অর্থাৎ বিদেশ থেকে ১০০ টাকা পাঠালে দেশে প্রায় ১০২ টাকা ৫০ পয়সা পাওয়া যায়।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক বা অনুমোদিত বৈধ চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অবৈধ পদ্ধতি যেমন হুন্ডি ব্যবহার না করার আহ্বানও জানানো হয়েছে।
বি.দ্র.: বৈদেশিক মুদ্রার এই হার সময় ও লেনদেন পদ্ধতির ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ ব্যাংক বা অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
সূত্র: ফরেন এক্রাচেন্জ
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।