বরিশালের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো তিনজন। শুক্রবার (৮ এপ্রিল) সাড়ে ১০টায় জেলার মেহেন্দিগঞ্জ লালখাড়াবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে দুপুরে অভিযান চালিয়ে মাহেনুর বেগম (৫৫) ও নাসরিন বেগম (২৫) নামের দুইজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। তারা সম্পর্কে মা-মেয়ে বলে বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুজ্জামান।

তিনি জানান, উপজেলার মাঝেরচর থেকে ২৫ জন যাত্রী নিয়ে ট্রালারটি দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাচ্ছিল। তারা সবাই মৃত স্বজনের জানাজায় যাচ্ছিলেন। পথে গাজারিয়া নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

citytouch 728-X-90

ঘটনাস্থলের পাশে থাকা কোস্টগার্ডে একটি দল সঙ্গে সঙ্গে জীবিতদের উদ্ধার করলেও নিখোঁজ হন পাঁচজন। পরে কোস্টগার্ড অভিযান দুইজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে এখনো অভিযান চলমান রয়েছে বলে জানান মো. শহিদুজ্জামান।