

প্রবাসী আয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাস থেকে দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা জরুরি।
আজ বুধবার (১১ মার্চ ২০২৬) বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ব্যাংক, মোবাইল ওয়ালেট ও ক্যাশ লেনদেনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকতে পারে।
প্রবাস থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠালে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তার ভিত্তিতে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রার আজকের হার তুলে ধরা হলো-
মার্কিন ডলার (USD): ১২৩ টাকা ২৬ পয়সা (ব্যাংক) ইউরো (EUR): ১৪৫ টাকা ২১ পয়সা ব্রিটিশ পাউন্ড (GBP): ১৬৫ টাকা ০৬ পয়সা সৌদি রিয়াল (SAR): ৩২ টাকা ৬৪ পয়সা মালয়েশিয়ান রিংগিত (MYR): ৩১ টাকা ১০ পয়সা সিঙ্গাপুর ডলার (SGD): ৯৬ টাকা ৫৯ পয়সা অস্ট্রেলিয়ান ডলার (AUD): ৮৭ টাকা ৪৫ পয়সা নিউজিল্যান্ড ডলার (NZD): ৭২ টাকা ৬৩ পয়সা কানাডিয়ান ডলার (CAD): ৯০ টাকা ৩০ পয়সা সংযুক্ত আরব আমিরাতের দিরহাম (AED): ৩৩ টাকা ৩৪ পয়সা কাতারি রিয়াল (QAR): ৩৩ টাকা ৬০ পয়সা ওমানি রিয়াল (OMR): ৩১৭ টাকা বাহরাইনি দিনার (BHD): ৩২৫ টাকা ৭৬ পয়সা কুয়েতি দিনার (KWD): ৪০০ টাকা ২৬ পয়সা সুইস ফ্রাঁ (CHF): ১৫৩ টাকা ৬২ পয়সা জাপানি ইয়েন (JPY): ০.৭৭৫ টাকা দক্ষিণ কোরিয়ান ওন (KRW): ০.০৮২ টাকা ভারতীয় রুপি (INR): ১ টাকা ২৯ পয়সা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ এবং ডলারের চাহিদা–জোগানের ওপর ভিত্তি করে প্রতিদিন মুদ্রার বিনিময় হার ওঠানামা করে।
এদিকে সরকার বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা দিয়ে থাকে। ফলে ব্যাংক বা বৈধ মাধ্যমে টাকা পাঠালে প্রবাসীরা অতিরিক্ত সুবিধা পান। তবে সময় ও লেনদেনের মাধ্যমভেদে প্রকৃত বিনিময় হার কিছুটা কমবেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।