জাতীয়
ছয় দফা দাবিতে রাস্তায় রানা প্লাজার আহত শ্রমিকরা
সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির কথা হয়তো সবার মনে আছে। কি ভয়ংকর দুর্ঘটনাই না ঘটেছিল সেদিন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দূর্ঘটনা। কতগুলো সংগ্রামী প্রাণ চাপা পড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। কিন্তু সেই দুর্ঘটনায় আহত শ্রমিকদের কথা কি কেউ মনে রেখেছে? কীভাবে কাটছে তাদের জীবন?
রানা প্লাজা ধসের প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও এখনো মানবেতর জীবন-যাপন করছেন করুণ পরিণতির শিকার আহত শ্রমিকরা। সঠিক চিকিৎসার অভাবে ধুকে ধুকে জীবন পার করছেন তারা। কাজ করার সক্ষমতা না থাকায় অনেকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এখন। আবার মাথা গোজার ঠাঁইটুকু পর্যন্ত নেই অনেকের।
এমন পরিস্থিতিতে পুনর্বাসন, চিকিৎসার ব্যবস্থা ও দোষীদের শাস্তিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রানা প্লাজা ট্রাজেডির আহত শ্রমিকরা। শুক্রবার (৮ এপ্রিল) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানাপ্লাজার সামনে বিক্ষোভ করেন তারা।
‘সাভার রানা প্লাজা সাইভারভার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই সংগঠনটি রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের নিয়ে গঠিত।
শ্রমিকদের দাবিগুলো হলো- আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা, আজীবন চিকিৎসার ব্যবস্থা করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যাকাণ্ড দিবস ঘোষণা করা।
বিক্ষোভে শ্রমিকরা বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় অনেকে পা হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, অনেকে গুরুতর আঘাত পেয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। পঙ্গু হয়ে যাওয়ায় অনেকে ছেড়ে চলে গেছেন স্বজনরা। এমন পরিস্থিতিতে আহত শ্রমিকদের প্রায় প্রত্যেকেই বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন।
‘সাভার রানা প্লাজা সাইভারভার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সভাপতি মাহমুদুল হাসান হৃদয়। তিনি নিজেও রানা প্লাজা ট্রেজেডিতে আহত হয়েছেন।
বিক্ষোভে তিনি বলেন, রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৩৬ জন শ্রমিক। পঙ্গুত্ব বরণ করেছেন এক হাজারেরও বেশি। এই ঘটনার দীর্ঘ বছর পার হলেও তাদের দাবি পূরণ হয়নি। তাই অনেকটা বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


