
সিরাজগঞ্জে জুমার নামাজ উপলক্ষে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর জামে মসজিদে এই ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, নিহত সিয়াম (১৮) কুটিরচর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
তিনি বলেন, জুমার নামাজের আগে মসজিদ ঝাড়ু দিচ্ছিল সিয়াম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।



