জাতীয়
৫সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

সরকার আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগ পাওয়া সিটি কর্পোরেশনগুলো হলো— বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি কর্পোরেশনে এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।






