
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) ভোরে জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল মিয়া (২৬), জীবন মিয়া (৩০) ও খোকন মিয়া (২৮)। তাদের প্রত্যেকের বাড়ি সরাইল উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
তিনি জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাদের তিনজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আসলাম হোসেন। তাদের নামে আগেও সরাইল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।



