বান্দরবানের একটি হাসপাতালের শৌচাগার থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোগীর নাম বিউটি দাশ (২৪)। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান সদর হাসপাতালের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শৌচাগারের জানালার গ্রিলের সঙ্গে শাড়ি দিয়ে ফাঁস দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিউটি বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকার চন্দন দাশের স্ত্রী।

citytouch 728-X-90

এ প্রসঙ্গে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জিয়াউল হায়দার জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) ডায়রিয়াজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিউটি। শুক্রবার দুপুরে তাকে হাসপাতালের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য রোগীরা। পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী।

তিনি জানান, মরদেহ সুরতহালের কাজ করছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা পরে জানা যাবে