
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুকুরে ফের মিলল মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত মর্টার শেল। এর আগেও বিশ্ববিদ্যালয়টির একটি পুকুরে মর্টার শেল পাওয়া গিয়েছিল। শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদের পুকুরে এই মর্টার শেলটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হোসেন নামের একজন ওই পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পায়ের নিচে ইটের মতো কিছু অনুভব করেন। পরে সেটি তুলে দেখেন বোমা সদৃশ কিছু। সঙ্গে সঙ্গে তিনি কৃষি অনুষদ সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারে থাকা পুলিশ বক্সে গিয়ে সেটি দেখালে তারা নিশ্চিত করে এটি মর্টার শেল। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের একটি বিশেষ দল এসে দুপুরে বোমাটি নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, খবর পেয়ে সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যান। পরে পুলিশের বিশেষ দল বোমাটি নিষ্ক্রিয় করে।
এছাড়াও, প্রায় এক বছর আগে রাবির শহীদ ড. শামসুজ্জোহা হলের পাশে পুকুর খনন করতে গিয়ে অবিস্ফোরিত দুটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পাওয়া যায়।


