

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানায়, দেশ ও দেশের বাহিরের ১০ লাখ মুসল্লি এ বছর হজ করতে পারবেন।
করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে সৌদি সরকার হজযাত্রীদের জন্য কিছু শর্তও বেঁধে দিয়েছে।
শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা প্রতিষেধক টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।
দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


