
জামালপুরের বাহাদুরাবাদ ঘাট এবং গাইবান্ধার বালাশিঘাটের মধ্যে দীর্ঘদিন পর পরীক্ষামূলকভাবে লঞ্চ চলাচল চালু হয়েছে।
শনিবার (০৯ এপ্রিল) বাহাদুরাবাদঘাট এলাকায় পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও বাহাদুরাবাদ নৌ টার্মিনালের শুভ উদ্ভোধন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহাদুরাবাদ থেকে বালাসিঘাট পর্যন্ত নৌ পথের দূরত্ব প্রায় ৩৯ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে যার প্রস্থ রাখা হয়েছে ৩৭ মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটি’র মিলিত ড্রেজারে খনন করা হয়েছে ১৮.২০ লাখ ঘনমিটার এবং ব্যয় হয়েছে ২৫ লাখ ৩৪ লাখ টাকা।
এছাড়াও চ্যানেলে বর্তমানে ৯-১০ ফুট পানি আছে বলেও জানানো হয় উক্ত বিজ্ঞপ্তিতে।


