জাতীয়


ইউপি সদস্য পিটিয়ে মারলো রাজমিস্ত্রীকে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২২, ০৩:১০ অপরাহ্ন, শনিবার

ইউপি সদস্য পিটিয়ে মারলো রাজমিস্ত্রীকে


 

সিলেটের মৌলভীবাজার উপজেলার বড়লেখা ইউনিয়নের ইউপি সদস্যের নৃসংশ্য হামলায় এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহতের আত্মীয়দের দাবি, বড়লেখা সদর ইউনিয়নের ইউপি সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদসহ তার গংরা মিলে অতর্কিতভাবে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে রুবেলের উপর এলোপাথাড়ীভাবে আঘাত করতে থাকে। আঘাত সহ্য করতে না পেরে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে তাতেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। এক পর্যায়ে রুবেলের মৃত্যু নিশ্চিত করে তারাা পালিয়ে যায়।

 

খোঁজ নিয়ে জানা যায়, রুবেল পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত সইফ উদ্দিনের ছেলে।

 

নিহত রুবেলের চাচাতো ভাই এমরান আহমদ  সাংবাদিকদের বলেন, জুমার নামাজের সময় আমাদের এলাকার কেছরিগুল মসজিদে প্রতিবেশী জনৈক জামাল আহমদের সঙ্গে বড়লেখা সদর ইউনিয়নের ইউপি সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদ গংদের কথা কাটাকাটি শুরু হলে স্থানীয়দের সহায়তায় বিষয়টি সমাধান করা হয়।

 

কিন্তু আছরের নামাজের সময় জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের সঙ্গে ইউপি সদস্য সাবুল আহমদের ভাই নবাব আহমদ গংদের ছেলে ও ভাতিজাদের বাক-বিতন্ডা শুরু হয়। ঘটনার সময় আমার চাচাতো ভাই রুবেল আহমদ বাড়িতে যাচ্ছিলেন। এসময় তাকে (রুবেলকে) জনৈক জামাল আহমদের পক্ষের লোকজন ভেবে আটকে রেখে মারধর শুরু করেন।

 

এ সময় ইউপি সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদ গংরা রুবেলকে কিল গুশি লাথির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় রুবেলকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই সুমন আহমদ এক পর্যায়ে তিনিও গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত বলে ঘোষণা করে।

 

অভিযুক্ত ইউপি সদস্য সাবুল আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে এ বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়নি।

 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাবুল মেম্বার ও তার ভাই-ভাতিজা মিলে একজন রাজমিস্ত্রিকে পিটিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে। সাবুলসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।