
রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ৩৬ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের গোয়েন্দা বিভাগ। শনিবার (৯ এপ্রিল) পুলিশের গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
আটকৃতরা হলো- মো. রুবেল, মো. রাকিব, মো. রনি হোসেন এবং বহন করা প্রাইভেটকারের চালক মো. আনোয়ার হোসেন।
গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল জানান, আমরা গোপন একটি তথ্যের ভিত্তিতে খবর পাই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুর সংখ্যক গাঁজা নিয়ে একটি প্রাইভেটকারযোগে রাজধানীর উদ্দেশে আসছে এবং তারা এটি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিভিউশন করবে। সে তথ্যের ভিত্তিতে আমরা গাড়িটির উপর নজরদারি করি। পরবর্তীতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। এবং প্রাইভেটকারটি জব্দ করি। গাড়িতে প্রায় ৩৬ কেজির মতো গাঁজা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা বহনের বিষয়টি স্বীকার স্বীকার করেন। এ সময় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।


