জাতীয়


১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা, প্রণোদনা ও বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

প্রি-পাইলট কর্মসূচির আওতায় যেসব উপজেলায় কার্যক্রম শুরু হবে সেগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

 

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে ‘কৃষক কার্ড’ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর ফলে কৃষি খাতে সেবা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


সম্পর্কিত

তারেক রহমানকৃষক কার্ড

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং কৃষির যান্ত্রিকীকরণে একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

ধানের শীষ হাতে শুভেচ্ছা, নিরাপত্তাকর্মী আব্দুস সালামের পাশে প্রধানমন্ত্রী

রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী আব্দুস সালামের হাতে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।