জাতীয়


মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন, বুধবার

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস । ফাইল ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য।

 

উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে ১১ মার্চ ঢাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

 

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, এখন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত

জাতীয়মির্জা আব্বাসবিএনপি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল জাতীয় সংসদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে তা ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী?

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।