
নিজস্ব প্রতিবেদক


দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরপরই বাস ও নৌপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির প্রস্তাব উঠেছে। সংশ্লিষ্ট মালিক ও পরিবহন সংগঠনগুলো ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে ইতোমধ্যে প্রস্তাব জমা দিয়েছে।
রবিবার সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বাস মালিক সমিতির খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব তোলা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাসে ভাড়া ৩৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।
সংস্থাটির প্রস্তাবে বলা হয়েছে, ১০০ কিলোমিটারের কম ও বেশি—উভয় দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া বর্তমান ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তবে যাত্রীদের পক্ষ থেকে হঠাৎ এত বড় হারে ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চূড়ান্ত ভাড়া কাঠামো।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।