
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিন পেয়েছেন মুন্সিগঞ্জের বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। আজ (১০ এপ্রিল) মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন হৃদয় মন্ডলকে জামিন দেন।
তৃতীয় দফা জামিন আবেদনে তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগে গত ২৩ ও ২৮ এপ্রিল দুই দফায় জামিন আবেদন করলেও বিচারক নাকচ করে দেন।
এর আগে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।



