

হামের প্রাদুর্ভাবের পর দেশে এবার জলাতঙ্কের টিকার তীব্র সংকট জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। বিভিন্ন হাসপাতালে জরুরি এই টিকার অভাব দেখা দেওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। সরকারি পর্যায়ে টিকার মজুদ নিয়ে ধোঁয়াশা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন বড় স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রায় এক বছর ধরে এই টিকার সরবরাহ বন্ধ রয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে লালমনিরহাটসহ বিভিন্ন জেলায়, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
অনেকেই হাসপাতালে এসে বিনামূল্যে পাবার এই টিকা না পেয়ে কিনতে বাধ্য হচ্ছেন বাহিরে থেকে। কুকুরের কামড়ে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে আসলেও টিকা না থাকায় তাকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক এমন একটি রোগ যার লক্ষণ প্রকাশ পেলে মৃত্যুহার প্রায় শতভাগ। কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর দ্রুত চিকিৎসা না নিলে রোগী মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশেষ করে ৭ দিনের মধ্যে টিকা না নিলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যা এই সংকটকে আরও ভয়াবহ করে তুলছে।
শুধু জলাতঙ্ক নয়, দেশের ইপিআই কর্মসূচির আওতায় থাকা একাধিক টিকার মজুতেও ঘাটতি দেখা গেছে। বিসিজি, পোলিও, নিউমোনিয়া, হাম-রুবেলা ও টাইফয়েডসহ মোট নয়টি টিকার মধ্যে কয়েকটির মজুত প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এমনকি প্রয়োজনীয় ‘বাফার স্টক’ না থাকায় ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে স্বাস্থ্যখাতে অর্থসংকট ও পরিকল্পনার ব্যর্থতা। দীর্ঘদিন ধরে টিকা পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বন্ধ রয়েছে। এছাড়া পাঁচ বছর মেয়াদি অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় টিকা ক্রয় ও সরবরাহ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে শুধু জলাতঙ্ক নয়, ম্যালেরিয়া, কালাজ্বরসহ অন্যান্য কর্মসূচিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কুকুরের গণটিকাদান, দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি ভিত্তিতে বাফার স্টক গড়ে তোলা এখন সময়ের দাবি। পাশাপাশি স্বাস্থ্যখাতে টেকসই পরিকল্পনা ও অর্থায়ন নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন সংকট আরও ঘন ঘন দেখা দিতে পারে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।