জাতীয়


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দশম সভা চলছে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দশম সভা চলছে

একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দশম সভা শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

 

সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে চলতি বছরের ৬ এপ্রিল নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।


সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

৩ ঘণ্টার সতর্কবার্তা: ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, যেসব জেলায় জারি হলো ১ নম্বর সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলের মানুষের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে। ঝড়ের সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্টোরে লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মজুত! মোরেলগঞ্জে আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের স্টোরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ এবং বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ দেখতে পেয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালটিকে দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন মন্ত্রী।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি যদি সাংবিধানিকভাবে অথবা স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে তাঁর সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।