Ad

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি!

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
_Youtube Thumbnail (7).webp
Durbin News

একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং মনে হতে পারে বিদ্যুৎ অফিসেই বোম মেরে আশি। এ যেন কল্পনারই বাস্তব রূপ হয়েছে খুলনার পাইকগাছায়। যেখানে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে এক যুবক সরাসরি বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দিয়ে বসেন! শুনতে সিনেমার গল্প মনে হলেও, এটি এখনকার বাস্তবতা—যেখানে বিদ্যুতের অভাব মানুষের আচরণকেও অস্বাভাবিক করে তুলছে।

খুলনার পাইকগাছা এলাকায় বর্তমানে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। তীব্র গরমে যখন ফ্যানও বন্ধ, তখন মানুষের বিরক্তি যে কোথায় গিয়ে ঠেকে—এই ঘটনাই তার প্রমাণ।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবজতী চক্রবর্তী নামে এক যুবক। শনিবার বিকেল ৩টার দিকে তিনি মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে সরাসরি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। কারণ একটাই—অসহনীয় লোডশেডিং! বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে এমন চরম ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি।

হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে দেবজতীকে আটক করা হয়। তবে ঘটনার পরদিন সকালে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকার পরিষ্কারভাবেই জানিয়েছেন, তাদের হাত প্রায় বাঁধা। ২৪ ঘণ্টায় যেখানে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, সেখানে বরাদ্দ মাত্র ৩ মেগাওয়াট! ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট করে দেওয়া হচ্ছে—এই সীমিত সরবরাহ দিয়ে পুরো এলাকার চাহিদা মেটানো কার্যত অসম্ভব। ফলে স্থানীয় অফিসের ওপর ক্ষোভ ঝাড়লেও আসল সমস্যাটা অনেক বড়।

এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাতের অন্ধকারে মোমবাতি বা চার্জ লাইটের ওপর নির্ভর করে পড়তে হচ্ছে, যা একদিকে যেমন কষ্টকর, অন্যদিকে কার্যকরও নয়।

দেবজতীর ঘটনা হয়তো শুনতে একটু হাস্যকর লাগতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সাধারণ মানুষের গভীর হতাশা। বিদ্যুৎ না থাকায় যখন জীবনযাত্রা ব্যাহত হয়, তখন মানুষ অনেক সময় অযৌক্তিক আচরণ করে বসে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad