Ad

পারমাণবিক যুগে বাংলাদেশ, মিলবে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ!

মোঃ বিল ইয়ানূর তালুকদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
_Youtube Thumbnail (11).webp
Durbin News

বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন যুগের সূচনা হল আজ। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং শুরু হচ্ছে, যা দেশের ইতিহাসে এক বড় মাইলফলক। টানা ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে—যা বর্তমান লোডশেডিং সংকটের প্রেক্ষাপটে এক বিশাল স্বস্তির খবর।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় যুক্ত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে অবশেষে চূড়ান্ত ধাপে পৌঁছেছে এই কেন্দ্র।

বর্তমানে দেশে যে ভয়াবহ লোডশেডিং চলছে, যার অন্যতম কারণ জ্বালানি ঘাটতি ও বৈশ্বিক সংকট। এই অবস্থায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০-১২ শতাংশ পূরণ করা সম্ভব হবে। যাতে দেশের শিল্প, শিক্ষা এবং দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হলো—একবার জ্বালানি লোড করলে প্রায় দেড় বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে বারবার তেল, গ্যাস বা কয়লা আমদানির প্রয়োজন পড়ে না। ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ কমে আসবে।

বছরে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সাহায্য করবে পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্র।

এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শুধু নির্মাণকালেই প্রতিদিন ২০-২৫ হাজার মানুষ এখানে কাজ করেছেন।

তবে শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ৬ টাকা ধরা হলেও এখন তা বেড়ে প্রায় ১২ টাকায় পৌঁছেছে বলে জানা গেছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের মোট ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ভবিষ্যতে বিদ্যুতের দাম নিয়েও প্রশ্ন উঠতে পারে।

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক লেনদেনের জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। ফলে এর সুফল পেতে দেশকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।

সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। একদিকে এটি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করবে, অন্যদিকে নিরাপত্তা, ব্যয় ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জও সামনে নিয়ে আসবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad