অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার, ঢাকায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর নগর ভবনে।
মো. আবদুস সালাম। এতে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতারা অংশ নেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর আওতায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীতে যানজট বাড়ছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।
ফেডারেশনের নেতারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। অনেক চালক প্যাডেল রিকশা চালাতে আগ্রহ হারাচ্ছেন। এ অবস্থায় কিছু মালিক লাইসেন্সপ্রাপ্ত প্যাডেল রিকশায় ব্যাটারি সংযোজন করেছেন। তারা এসব রিকশাকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়ার দাবি জানান।
এ ছাড়া ঢাকার বাইরের মৌসুমি চালক ও ব্যবসায়ীদের অবৈধভাবে রিকশা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।
সভায় প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্যের অংশ হলেও অবৈধ ব্যাটারিচালিত রিকশা এখন নগরবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, সরকার নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে।
মো. জহিরুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


