
বিদ্যুতের দাম আবারও বৃদ্ধির জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডরে (পিডিবি) করা প্রস্তাবনার প্রক্ষিতে ১৮ মে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশি এ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে ।
এতে বলা হয়,‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করেছে যা পরবর্তী সময়ে আবেদনটি গ্রহণের জন্য কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশপ্রাপ্ত হয়েছে। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহী হোন তাহলে আগামী ২৮ এপ্রিলের মধ্যে শুনানি পূর্ব লিখিত বক্তব্য বা মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছে।’
বিদ্যুতের পাইকারি মূল্যহার ৬৯% বাড়ানোর ব্যাপারে বিইআরসির নিকটে প্রস্তাব দিয়েছে পিডিবি। তাছাড়া দাম বাড়ার বিষয়ে আগাম বার্তাও দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জানুয়ারির মাঝামাঝি সময়ে কেরোসিন ও গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবনাও আসে। যেখানে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ থেকে ৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়।
বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে ২৪ মার্চ প্রতিমন্ত্রী সকলকে প্রস্তুত থাকতে বলেন। যদি দাম বৃদ্ধি হয় তাহলে তা ধৈর্য সহকারে মেনে নেওয়ারও আশা ব্যত্যয় করেন।



