
ঈদুর ফিতর উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সকল ধরণের প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী কাজ করেন সকলকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১০ এপ্রিল) অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব কর্তৃক সাক্ষরিত মহা হিসাবনিরীক্ষক বরাবর পাঠানো এক চিঠিতে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ০৩ মে ঈদুর ফিতর অনুষ্ঠিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল ২০২২ মাসের বেতন ভাতা ২৫ শে এপ্রিলের মধ্যে প্রদান করতে হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলস-এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।



