

রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ অভিযানে ইয়াবা-হেরোইন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্তত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক সেবন ও কেচাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৪৬ পিস ইয়াবা বড়ি, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।


