Ad

আন্দোলন স্থগিত, সিলেটে ফের মাংস বিক্রি শুরু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
4450ffc55bc892d874a863ae12c6376e
Durbin News

নুরে আলম সাইমনঃ

বছরজুড়েই গরু কিংবা ছাগলের মাংসের চাহিদা ভোক্তাদের পছন্দের শীর্ষে থাকে, কিন্তু ব্যবসায়ীরা যেভাবে কয়েকদিন অন্তর অন্তর মাংসের দাম বাড়িয়ে দিচ্ছেন তা ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এর লাগাম টেনে ধরতে উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন। গরু-ছাগলের মাংসের ভোক্তাদের নাগালে রাখতে একটি নিদির্ষ্ট দামও নির্ধারণ করে দেয় সিসিক। তবে মাংস ব্যবসায়ীদের দাবি সিসিক কতৃক বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করায় ব্যবসায় তাদেরকে লোকসান গুনতে হচ্ছে।

বুধবার (৬ এপ্রিল) রাত থেকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির এক জরুরি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখে সিলেটের মাংস ব্যবসায়ীরা।

তাদের দাবি, সিলেট সিটি করপোরেশন মহানগর এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দেওয়ায় লাভের বিপরীতে ব্যবসায় তাদেরকে লোকসান গুনতে হয়।

তবে, চারদিনের ধর্মঘট পালনের পর সিলেট সিটি মেয়রের আশ্বাসে সোমবার (১১ এপ্রিল) থেকে খুলছে সিলেটের সকল মাংসের দোকান। প্রত্যাহার করে নেওয়া হচ্ছে মাংস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের দেওয়া ধর্মঘট।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, অন্যান্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দিতে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে মাংসের দোকান খোলা রাখা হবে। এখন থেকে আমরা সিসিক কতৃক পূর্বনির্ধারিত ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবো।

সমিতির সভাপতি লালু মিয়া বলেন, করোনাকালীন আমরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। এরপর গরু-ছাগলের দাম বৃদ্ধি পাওয়াতে মাংসের দাম একটু বেশি রাখতে হয়েছিল। এ জন্য সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের জরিমানাও করেছেন।

এ বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজানে মাংসের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের সাথে বসবেন মেয়র মহোদয়। উক্ত বৈঠকে তিনি নতুন করে মাংসের দাম নির্ধারণ করে দেবেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন (সিসিক) গরুর মাংসের দাম ৬০০ টাকা ধার্য করে দিলেও অতিরিক্ত মূল্য নেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে ধর্মঘট আহ্বান করেন।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দাবি ছিল গরুর মাংস কেজিতে আরো ৫০ টাকা বাড়িয়ে ৬৫০ করা। আর খাসির মাংস ৮০০ থেকে ৯৫০ টাকা ধার্য করে দেওয়া। নয়তো তাদের লোকসান হবে। তবে তাদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে নগর কর্তৃপক্ষ।

নগর কর্তৃপক্ষ জানায়, আবারোও যদি মাংসের দাম বাড়া্নো হয় তাহলে ব্যবসায়ীরা ফের মাংসের দাম কমাতে চাইবেন না । যদি তারা কথা দেন, রোজার পর দাম কমবেন, তবেই তাদের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে। অন্যথায় ধার্যকৃত দামের চেয়ে বেশি রাখলে জরিমানা গুনতে হবে তাদেরকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad