

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ মে) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ বিষয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে প্রকল্পের অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান অনিয়মের সঙ্গে জড়িত, তাদের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, স্কুল ফিডিং প্রকল্পে শিশুদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের ১১টি উপজেলায় অনুসন্ধানে দেখা গেছে, সপ্তাহে শিশুদের জন্য বরাদ্দ কলা, ডিম ও বানরুটি সরবরাহে ব্যাপক অনিয়মের মাধ্যমে প্রায় ১৭ কোটি টাকা লোপাট করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেক শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
এ ঘটনায় ছুটির দিন শনিবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে খাবার গ্রহণের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা ভালোভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে দেশের প্রায় ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্প চালু রয়েছে। প্রায় ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় বর্তমানে শিশুদের ডিম, বানরুটি, দুধ, কলা ও বিস্কুট সরবরাহ করা হচ্ছে।
তদন্ত কমিটি গঠনের পর প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।