

চৈত্র শেষেই বৈশাখের আগমন। বৈশাখের আগমন মানেই আকাশে কালো মেঘের গর্জন সঙ্গে ঝড়–বৃষ্টি। আর ঝড়বৃষ্টি মানেই বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।
সোমবার (১১ এপ্রিল) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিন গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- ভলাকুট ইউনিয়নের বালিয়াখলা, কুটুই, খাগালিয়া, পূর্বভাগ ইউনিয়নের ভূবন, শ্যামপুর ও ভেলুয়া।
খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) মেহেদী হাসান খান শাওন ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বলেন, ঝড়ে বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় নষ্ট হয়েছে বেশ কিছু ফসল ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করে তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।



