

রাজধানীর দনিয়ায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। সহপাঠীরা অভিযোগ করেছেন, স্কুল চেয়ারম্যানের অপমান ও দুর্ব্যবহার সহ্য করতে না পেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকেই বিক্ষোভ শুরু করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষকেও অবরুদ্ধ করে রাখে।
নিহত শিক্ষার্থীর নাম সাবিকুন নাহার। সহপাঠীদের অভিযোগ, বুধবার (২০ মে) তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট পরীক্ষা ছিল। তবে অর্থনীতি পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় সাবিকুন চুপচাপ বসে ছিল। একপর্যায়ে সে পরীক্ষার খাতায় কিছু আঁকতে শুরু করলে বিষয়টি শিক্ষকের নজরে আসে। পরে অর্থনীতি বিষয়ের শিক্ষিকা তার খাতা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের কাছে পাঠান।
সহপাঠীদের দাবি, চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে সাবিকুনকে বকাঝকা করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী। পরে বাসায় ফিরে আত্মহত্যা করে সে। খবরটি ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে জানায়, এর আগেও বিভিন্ন সময়ে চেয়ারম্যান মাসুদ হাসান লিটন সাবিকুনের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও অপমানের কারণেই আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছে সাবিকুন। তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা অভিযোগ করছে, তাদের সহপাঠী সাবিকুন নাহার স্কুলের চাপ ও দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্কুল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও কর্তৃপক্ষের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।