
নিজস্ব প্রতিবেদক


সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা গভীরভাবে দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তা দৃশ্যমান হবে।” মন্ত্রী বলেন, “তারা অত্যন্ত উদ্ধত আচরণ করেছে এবং দুঃসাহস দেখিয়েছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময় দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের একটি প্রবণতা তৈরি হয়েছিল। জঙ্গল সলিমপুরকে একসময় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে দেখা হতো উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি জানান, সেখানে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা সমাধান করা হয়। কিছু স্থানে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটলেও তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং জাতীয় পর্যায়ে উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, র‍্যাব ও পুলিশের বিশেষ ক্যাম্পে সরাসরি হামলা হয়নি, তবে নতুন একটি বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগের সময় অতর্কিত হামলার ঘটনা ঘটে।
র‍্যাব মহাপরিচালক বলেন, “ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এমন ভাবার সুযোগ নেই। কিছু অসাবধানতা ছিল, তবে তারা কোনোভাবেই আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসীদের এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।