Ad

উপস্থিত থেকেও দিনমজুরকে বাঁচাতে পারল না পুলিশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sherpur
Durbin News

আবহমান কাল থেকেই মানুষের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ভাইয়ে-ভাইয়ে, বাবা-সন্তানে, ভাই-বোনের মধ্যকার শত্রুতা, প্রতিবেশির সঙ্গে শত্রুতাসহ নানা ধরণের শত্রুতার পিছনে এই জমি-জমার ব্যাপক ভূমিকা রয়েছে। অনেক সময়, নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে, শরিকানা জমি নিয়েও হচ্ছে পারিবরিক বিরোধ। এই বিরোধকে কেন্দ্র করে সমাজে নানান ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে চলছে প্রতিনিয়ত। কোনো কোনো ক্ষেত্রে নিহত-হতাহতের মতো ঘটনাও ঘটছে।

গত ২৩ মার্চ বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই ধারালো অস্ত্র দিয়ে শেখবর আলী নামের এক দিনমজুরকে মারাত্মকভাবে আঘাত করে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনরা বেশ মাতামাতি শুরু করে।

ভাইরাল হওয়া সেই ভিডিও চিত্রে দেখা যায়, অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর ৪-৫ জন পুলিশ সদস্য ও অর্ধশত মানুষের উপস্থিতিতে কয়েকজন নারী-পুরুষ মিলে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক পর্যায়ে শেখবর আলীর উপর ঝাপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে মুহুর্তেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। মূহুর্তের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ঐ ব্যাক্তি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত শেখবর আলী ও জাকির হোসেন জিকোর পরিবারের সাথে জমিজামা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে ২২ মার্চ প্রতিপক্ষ জাকিরসহ কয়েকজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন শেখবর আলীর মা। এরপর শ্রীবরদী থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সেই ঘটনা নিয়ে আলোচনা চলাকালীন সময় এক পর্যায়ে প্রতিপক্ষ জিকো সহ চার-পাঁচজন অতর্কিতভাবে ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় নিহতের ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ মার্চ শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা সহ ৩৯ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় মোট ছয় জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ।

এছাড়াও হত্যাকান্ডের সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad