

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও উন্নয়নমুখী আদর্শ ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যাঁর নেতৃত্ব, সততা ও কর্মনিষ্ঠা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে পরিচিতি এনে দিয়েছিল। তিনি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে।
তিনি বলেন, শহীদ জিয়ার উন্নয়ন ভাবনার অন্যতম ভিত্তি ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। বর্তমান সরকারও দেশের বিভিন্ন খাতে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে তাঁর রেখে যাওয়া নীতিগত দিকনির্দেশনাকে গুরুত্ব দিচ্ছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সামনে গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ পরিস্থিতিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরকারপ্রধান বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি, শিক্ষা সম্প্রসারণ এবং শিল্পোন্নয়ন-সংক্রান্ত চিন্তাভাবনা দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে।
জাতীয় বেতন কাঠামো সংস্কার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে কার্যকর সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রেও শহীদ জিয়ার দূরদর্শী নীতিমালার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি জবাবদিহিমূলক, কার্যকর ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।