জাতীয়


২৩ এপ্রিল থেকে মিলবে ট্রেনের আগাম টিকেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ এপ্রিল ২০২২, ০৪:০৩ অপরাহ্ন, সোমবার

২৩ এপ্রিল থেকে মিলবে ট্রেনের আগাম টিকেট


মুসলীমদের আসন্ন ধর্মীয় উত্সব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে সামনে রেখে জনদূর্ভোগ কমাতে আগাম ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামি ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে টিকেট। অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

 

 বাংলাদেশ রেলওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকেট।

 

একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকেট।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে কতৃপক্ষ। রোজা ৩০টি হলে,অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকেট।

 

ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে ১ মে। ঈদ যাত্রার বিক্রি হওয়া টিকেট ফেরত নেওয়া হবে না।

 

এছাড়াও অগ্রীম টিকেট স্টেশনের কাউন্টারে বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩ টি কাউন্টারে একযোগে টিকেট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত।

 

রেলওয়ে সুত্র জানায়, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে চলবে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

 

ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে 'খুলনা স্পেশাল' নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে।

 

যাত্রীসেবার মান বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।