রাজনীতি
রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

আগামীকাল রোববারের (১৫ মার্চ) মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ৩০ দিনের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি সরকার অধিবেশন না ডাকে বা ডাকার উদ্যোগ না নেয়, তাহলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, “পঞ্জিকা অনুযায়ী আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে চাই জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জনগণের সম্মান, মর্যাদা ও আকাঙ্ক্ষা রক্ষার জন্য রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আগামী ২৮ মার্চ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক প্রস্তাব করা হয়েছে। ওই বৈঠক থেকেই আন্দোলনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।
এ সময় সরকার গঠনকারী দল বিএনপিরও সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংস্কারের দাবিতে অন্তর্বর্তী কমিশনে অংশগ্রহণ, জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটের দাবি তোলার পর সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।
এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগকে তিনি “ইলেকশন ইঞ্জিনিয়ারিং”-এর নতুন ষড়যন্ত্র বলে আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনে ব্যাপক রদবদল ও দলীয়করণ করা হচ্ছে। দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে দলীয় স্বার্থে অযোগ্যদের বসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।

তারেক রহমানকে কড়া বার্তা পাটওয়ারীর, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না’
দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

‘নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’: রাশেদ খান
নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।









